রাজনীতি

ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, পাঠানো হলো আইনি নোটিশ

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৫:৪৯ এএম
ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, পাঠানো হলো আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবমাননাকর, বিদ্বেষমূলক ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করা হয়েছে। ওই অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে জমা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নকারী উল্লেখ করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!