উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে নজরুল ইসলাম (ভিপি) সিনিয়র সহসভাপতি এবং খলিলুর রহমান বিপ্লব সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আহাম্মেদ শোয়েব সোহেল।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ ও মোসাম্মৎ ফরিদা আক্তার ডলিকে। প্রচার সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মামুন (ভিপি) এবং দপ্তর সম্পাদক হয়েছেন ইকরাম হোসেন তাজ।
৯ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. নীলুফা পারভীন।
এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন সম্পাদক, সহসম্পাদক ও সদস্যসহ মোট ১৫১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির সব সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!