রাজনীতি

‘দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল’

আপডেট: জুলা ২৩, ২০২৬ : ০৬:০৮ এএম
‘দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্রদল আজ দেশের মানুষের সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

বুধবার রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. শফিকুল ইসলাম খান বলেন, ছাত্রদল একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ সময় ধরে সংগঠনের নেতা–কর্মীদের নানা ধরনের ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের সময়ে অনেক নেতা–কর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন। তাঁদের অবদান স্মরণ রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের সময় বহু নেতা–কর্মী নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে থাকবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের অনেক নেতা–কর্মী প্রাণ হারিয়েছেন। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর স্মরণে ‘শহীদ ওয়াসিম আকরাম চত্বর’ উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁর অবদান স্মরণ করার সুযোগ পাবে।

তিনি বলেন, ছাত্রদল বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!