রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: রাশেদ খাঁন

আপডেট: আগ ০৮, ২০২৬ : ০৫:৩৭ এএম
নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশে আর কোনো ধরনের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

শুক্রবার ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী দিয়েছে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!