রাজনীতি

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৫:৪৪ এএম
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।

রিট আবেদনে হান্নান মাসউদের এমপি পদ শূন্য বা বাতিল ঘোষণার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। তবে আবেদনের বিস্তারিত বিষয় ও এর পেছনে কী ধরনের আইনগত যুক্তি তুলে ধরা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সবচেয়ে কম বয়সে এমপি হন হান্নান মাসউদ

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ।

নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ওই নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যেও সবচেয়ে কম বয়সী ছিলেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সংকট দেখা দিলে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। পরে জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!