রাজনীতি

‘মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়’: জামায়াত আমির

আপডেট: আগ ২৮, ২০২৬ : ০৬:১০ এএম ১২
‘মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়’: জামায়াত আমির

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি একান্তই দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান লেখেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

কী এই মক্কা প্যাক্ট

পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এই চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তিটি সই হওয়ার পর বাংলাদেশও এই জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর মধ্যেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিষয়টিকে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তাঁর অবস্থান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!