রাজনীতি

সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত বিএনপির, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপডেট: সেপ্টে ২১, ২০২৬ : ০৫:২০ এএম
সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত বিএনপির, ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সাংগঠনিক কর্মতৎপরতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল’ করার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার বিকেল পাঁচটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

এ ছাড়া দলের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সভায় অংশ নেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্যসচিবরাও সভায় উপস্থিত ছিলেন।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে দলের সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানানো হয়।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনকে সক্রিয় রাখার বিষয়েও আলোচনা হয়।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!