ঈদ-উল-আযহা উপলক্ষে চলমান মেগা ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীতে বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ আয়োজন করেছে TECNO বাংলাদেশ। এই আয়োজনে ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাম্পেইনে বিজয়ী গ্রাহকরাও।
ক্যাম্পেইনের আওতায় টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক। একই ক্যাম্পেইনে জয়পুরহাটের নাসিম পেয়েছেন একটি ল্যাপটপ। এছাড়া পোভা কার্ভ ২ ও ক্যামন ৫০ আলট্রা ক্রেতাদের মধ্যে অনেকে পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাকসহ বিভিন্ন এআইওটি ডিভাইস।
ক্যাম্পেইনের আওতায় স্মার্টফোন ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন ক্যাশব্যাক ও বিভিন্ন উপহার। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছাড়াও থাকছে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ নানা আকর্ষণীয় গিফট।
ক্যাম্পেইনটি ১ মে ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ঈদ-উল-আযহা পর্যন্ত চলবে। আয়োজকেরা জানিয়েছেন, ক্যাম্পেইন চলাকালীন সময়ে আরও অনেক গ্রাহক পুরস্কার জেতার সুযোগ পাবেন।
টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের স্মার্টফোন কিনলেই গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!