প্রযুক্তি

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছে OPPO, বিশ্বকাপ ক্যাম্পেইনে থাকছে বিশেষ আয়োজন

আপডেট: জুলা ১৩, ২০২৬ : ০২:২৯ পিএম
জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছে OPPO, বিশ্বকাপ ক্যাম্পেইনে থাকছে বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও স্মরণীয় করে তুলতে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্বের অন্যতম স্মার্ট প্রযুক্তি ব্র্যান্ড OPPO। "Make Your World Cup Moment with OPPO" শিরোনামের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার আরও কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট, নতুন স্টোর উদ্বোধন, লাকি ড্র, ফুটবলভিত্তিক চ্যালেঞ্জ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ ম্যাচ স্ক্রিনিংসহ নানা আয়োজন, যা ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপকে আরও প্রাণবন্ত করে তুলবে।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো আগামী ১৬ জুলাই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল-এর বেসমেন্ট-১ (দোকান নম্বর ৪১-৪২)-এ OPPO-এর নতুন Gamma Company Store উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাল ভূঁইয়া। শুধু উপস্থিতিই নয়, তিনি ওই দিন প্রতীকীভাবে "One-Day Shop Manager" হিসেবে দায়িত্ব পালন করবেন এবং স্টোরে আসা ভক্ত ও ক্রেতাদের সঙ্গে সরাসরি সময় কাটাবেন। ফলে ফুটবল সমর্থকদের জন্য এটি হবে প্রিয় অধিনায়কের সঙ্গে কাছ থেকে দেখা করার একটি বিরল সুযোগ।

স্টোর উদ্বোধনের দিন OPPO গ্রাহকদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। প্রথম ১০০ জন স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়া ১৬ জুলাই OPPO স্মার্টফোন কিনলেই প্রতিটি ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লাকি ড্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। বিজয়ীদের জন্য রাখা হয়েছে OPPO Watch, OPPO Pad SE, OPPO Enco Buds3 Pro, জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ আরও বিভিন্ন মূল্যবান পুরস্কার। সীমিত সংখ্যক উপহার থাকায় আগে আসা ক্রেতারাই বেশি সুবিধা পাবেন।

রিটেইল আয়োজনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ভক্তদের জন্য বিশেষ সুযোগ রেখেছে OPPO। "Make Your World Cup Moment with OPPO" ক্যাম্পেইনের ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমে অংশ নিলে নির্বাচিত বিজয়ীরা জামাল ভূঁইয়ার সঙ্গে এক্সক্লুসিভ Meet & Greet সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে তারা জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং স্মরণীয় ছবি তোলার সুযোগ উপভোগ করতে পারবেন।

একই সঙ্গে "Shoot and Win – Make Your World Cup Moment with OPPO" ক্যাম্পেইনের মাধ্যমেও ফুটবলপ্রেমীদের জন্য রাখা হয়েছে বিশেষ চমক। OPPO স্মার্টফোন কেনার পর My OPPO অ্যাপ ডাউনলোড করে নির্ধারিত আউটলেটে ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে অংশ নিলেই গ্রাহকরা বিশেষ ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। নির্বাচিত বিজয়ীদের জন্য থাকবে জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার বিশেষ সুযোগ, যা ফুটবলপ্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেও বিশেষ উদ্যোগ নিয়েছে OPPO। দেশজুড়ে শিক্ষার্থীদের ভোটের ভিত্তিতে নির্ধারণ করা হয় কোন বিশ্ববিদ্যালয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখার আয়োজন করা হবে। সবচেয়ে বেশি ভোট পেয়ে এই বিশেষ আয়োজনের সুযোগ পেয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা জামাল ভূঁইয়ার সঙ্গে একসঙ্গে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নিতে পারবেন।

OPPO বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, বাংলাদেশের মানুষের আবেগের অন্যতম বড় জায়গা ফুটবল। তাই শুধু একটি প্রচারণা নয়, বরং ভক্তদের জন্য এমন কিছু বাস্তব অভিজ্ঞতা তৈরি করাই OPPO-এর লক্ষ্য, যা দীর্ঘদিন মনে রাখার মতো। তার মতে, জামাল ভূঁইয়া দেশের ফুটবলের দৃঢ়তা, গর্ব এবং অনুপ্রেরণার প্রতীক। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে এমন কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন, যা বিশ্বকাপ শেষ হওয়ার পরও স্মৃতিতে অমলিন থাকবে।

ফুটবল, প্রযুক্তি এবং তরুণ প্রজন্মের আবেগকে একত্রিত করাই OPPO-এর এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। বিশ্বকাপকে ঘিরে বাস্তব অভিজ্ঞতা, সরাসরি ফ্যান এনগেজমেন্ট এবং আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে ব্র্যান্ডটি বাংলাদেশের তরুণদের আরও কাছাকাছি পৌঁছাতে চায়। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!