প্রযুক্তি

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী

আপডেট: সেপ্টে ২৭, ২০২৬ : ০৫:৪৯ এএম ৫ ০
নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইসিটি মন্ত্রী

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে।’ প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, যারা গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে।

ফকির মাহবুব আনাম বলেন, সাধারণ মানুষ শান্তি চায়। দেশে শান্তি ফিরিয়ে আনতে জনগণকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

ধনবাড়ীতে বিএনপির গণমিছিল

ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর ও জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক এবং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!