রাজধানী

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন

আপডেট: নভে ১৯, ২০২৬ : ০৬:২২ এএম ৭ ০
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রায়েরবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!