পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. ফাহমিদা খানম (পরিচিতি নম্বর-৬৪২৫), যিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ড. ফাহমিদা খানমের এ নিয়োগের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!