শিক্ষা

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পিডিএস হালনাগাদের নির্দেশ মাউশির

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৬:২০ এএম
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পিডিএস হালনাগাদের নির্দেশ মাউশির

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যসংবলিত ডাটাবেজ বা পারসোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি অধিদপ্তরের এইচআরএম ইউনিট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও সফটওয়্যার সিস্টেম গ্রহণ–সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী পিডিএসের নতুন সংস্করণে আধুনিক বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। গত ১৫ এপ্রিল এটি টেস্ট সার্ভার থেকে মূল লাইভ সার্ভারে স্থানান্তর করা হয়েছে।

নতুন এই সিস্টেমে কর্মকর্তাদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং ডাটাবেজকে আরও আধুনিক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সব কর্মকর্তাকে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে দ্রুততম সময়ের মধ্যে তাদের তথ্য হালনাগাদ করতে হবে।

বিশেষ করে কর্মকর্তাদের সাম্প্রতিক তোলা ছবি যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!