দেশের উচ্চশিক্ষা খাতে উৎকর্ষ অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার রাজধানীর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ‘আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে ও বিদেশে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আইইউটি ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নূর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারি এবং রেজিস্ট্রার ড. মুবেসা উমর বক্তব্য দেন।
অনুষ্ঠানে ব্যক্তিগত ও দলগত ১১টি ক্যাটাগরিতে মোট ১২৩ জন শিক্ষক-শিক্ষার্থীকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ তুলে দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!