শিক্ষা

২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৪:৫৫ এএম
২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পাঠদান ও নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আগামী ৭ জুন রোববার থেকে বিদ্যালয়গুলোতে যথারীতি ক্লাস ও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!