দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের বিষয়ে এক মাস আগে দেওয়া নির্দেশনা বাতিল করেছে সরকার।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা নির্দেশনা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুন জারি করা নির্দেশনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠের জন্য ওই তিনটি বই সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বশেষ আদেশের মাধ্যমে সেই নির্দেশনা প্রত্যাহার করা হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!