শিক্ষা

জিপিএ-৫–এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

আপডেট: আগ ১০, ২০২৬ : ০৬:০৫ এএম
জিপিএ-৫–এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

ফলাফলের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। তাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৯২০ জন এবং ছাত্রী ১৮ হাজার ৩৩৩ জন।

অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৭৭৮ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৯৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৮৫ জন।

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১৬ হাজার ১১৩ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর শিক্ষা বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন এবং সিলেট শিক্ষা বোর্ডে পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ হাজার ৭১৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সব শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!