শিক্ষা

জবির নতুন প্রক্টরের দায়িত্বে অধ্যাপক আজম খান

আপডেট: আগ ১২, ২০২৬ : ০৫:৩৭ এএম ৫০ ০
জবির নতুন প্রক্টরের দায়িত্বে অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. মো. আজম খান বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!