খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৮:২৮ এএম ১৬৪
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের টাইগাররা মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে খেলতে নামবে আজ দুপুর ২টা ১৫ মিনিটে।

ম্যাচের আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক মাঠে উপস্থিত হন এবং বিসিবির প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন।

মাঠে পৌঁছার পর প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, যাঁরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!