আইপিএলের চলতি মৌসুমে দুঃসময় কাটছেই না কলকাতা নাইট রাইডার্সের। প্রথম পাঁচ ম্যাচেই জয়হীন থাকার হতাশার মধ্যেই এবার শাস্তি পেলেন দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ধীরগতির ওভার (স্লো ওভার রেট) করার দায়ে তাঁকে জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী প্রথমবার এই অপরাধ করায় রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
চলতি আসরে এর আগে একই অপরাধে শাস্তি পেয়েছেন আরও কয়েকজন অধিনায়ক। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুই ম্যাচে মোট ৩৬ লাখ রুপি জরিমানা দিয়েছেন। এ ছাড়া গুজরাট টাইটান্সের শুবমান গিল, চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াও ১২ লাখ রুপি করে জরিমানা গুনেছেন।
এই মৌসুমে পঞ্চম অধিনায়ক হিসেবে একই কারণে শাস্তির মুখে পড়লেন রাহানে।
মাঠের পারফরম্যান্সেও হতাশাজনক অবস্থায় রয়েছে কলকাতা। প্রথম পাঁচ ম্যাচেই হারের ফলে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে দলটি। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কা রয়েছে তাদের।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!