খেলাধুলা

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

আপডেট: এপ্রি ১৮, ২০২৬ : ০৫:১৫ এএম
২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১–১ গোলে ড্র করে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে উন্নীত হওয়া নিশ্চিত করেছে দলটি।

১৯৯২–৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল কভেন্ট্রি। তবে ২০০০–০১ মৌসুমে অবনমনের পর আর শীর্ষ লিগে ফেরা হয়নি তাদের।

ওয়েস্ট মিডল্যান্ডসের এই দলটির প্রিমিয়ার লিগে ফিরতে শুক্রবারের ম্যাচে একটি পয়েন্টই প্রয়োজন ছিল। এডউড পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে কভেন্ট্রি। ব্ল্যাকবার্নের হয়ে রয়া মরিশিতা গোল করলে শঙ্কা তৈরি হয়। তবে ৮৪তম মিনিটে ফ্রি কিক থেকে ববি থমাসের হেডে সমতা ফেরায় কভেন্ট্রি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা।

কভেন্ট্রির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, “এটা ক্লাবের জন্য বিশেষ এক রাত। এই অর্জন আমাদের সবার জন্যই অনেক বড়।”

২০১৭ সালে চতুর্থ স্তরে নেমে যাওয়া কভেন্ট্রি সিটির জন্য এটি বড় এক প্রত্যাবর্তনের গল্প। ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়ে তারা আবার শীর্ষ লিগে জায়গা করে নিল। ২০২৩ সালে প্লে–অফ ফাইনালে হারের পর এ মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে উন্নীত হওয়া নিশ্চিত করে তারা।

লিগ শিরোপার জন্য অবশ্য অপেক্ষা করতে হচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা ইপসউইচ টাউনের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখনো নিশ্চিত হয়নি।

কভেন্ট্রির সঙ্গে কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ফিরছেন ল্যাম্পার্ডও। সাবেক ইংলিশ মিডফিল্ডার হিসেবে চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন তিনি। কোচ হিসেবেও চেলসি ও এভারটনে দায়িত্ব পালন করেছেন।

ইংল্যান্ডের শীর্ষ লিগে একসময় টানা ৩৪ বছর খেলেছিল কভেন্ট্রি। অবনমনের লড়াইয়ে টিকে থাকার নাটকীয়তা দিয়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ২০০১ সালে নিচে নেমে যেতে হয় তাদের। ক্লাবটির একমাত্র বড় সাফল্য ১৯৮৭ সালের এফএ কাপ জয়।২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষা শেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ১–১ গোলে ড্র করে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে উন্নীত হওয়া নিশ্চিত করেছে দলটি।

১৯৯২–৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল কভেন্ট্রি। তবে ২০০০–০১ মৌসুমে অবনমনের পর আর শীর্ষ লিগে ফেরা হয়নি তাদের।

ওয়েস্ট মিডল্যান্ডসের এই দলটির প্রিমিয়ার লিগে ফিরতে শুক্রবারের ম্যাচে একটি পয়েন্টই প্রয়োজন ছিল। এডউড পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে কভেন্ট্রি। ব্ল্যাকবার্নের হয়ে রয়া মরিশিতা গোল করলে শঙ্কা তৈরি হয়। তবে ৮৪তম মিনিটে ফ্রি কিক থেকে ববি থমাসের হেডে সমতা ফেরায় কভেন্ট্রি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা।

কভেন্ট্রির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, “এটা ক্লাবের জন্য বিশেষ এক রাত। এই অর্জন আমাদের সবার জন্যই অনেক বড়।”

২০১৭ সালে চতুর্থ স্তরে নেমে যাওয়া কভেন্ট্রি সিটির জন্য এটি বড় এক প্রত্যাবর্তনের গল্প। ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়ে তারা আবার শীর্ষ লিগে জায়গা করে নিল। ২০২৩ সালে প্লে–অফ ফাইনালে হারের পর এ মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সে উন্নীত হওয়া নিশ্চিত করে তারা।

লিগ শিরোপার জন্য অবশ্য অপেক্ষা করতে হচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা ইপসউইচ টাউনের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখনো নিশ্চিত হয়নি।

কভেন্ট্রির সঙ্গে কোচ হিসেবে প্রিমিয়ার লিগে ফিরছেন ল্যাম্পার্ডও। সাবেক ইংলিশ মিডফিল্ডার হিসেবে চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন তিনি। কোচ হিসেবেও চেলসি ও এভারটনে দায়িত্ব পালন করেছেন।

ইংল্যান্ডের শীর্ষ লিগে একসময় টানা ৩৪ বছর খেলেছিল কভেন্ট্রি। অবনমনের লড়াইয়ে টিকে থাকার নাটকীয়তা দিয়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ২০০১ সালে নিচে নেমে যেতে হয় তাদের। ক্লাবটির একমাত্র বড় সাফল্য ১৯৮৭ সালের এফএ কাপ জয়।

আরএস-রাসেল

০ মন্তব্য

No comments yet. Be the first to comment!