টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এ নিজেদের সপ্তম ম্যাচে রাজস্থান রয়্যালস–কে ৪ উইকেটে হারিয়েছে দলটি।
রোববার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তোলে রাজস্থান। জবাবে ২ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে কলকাতা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। পাওয়ার প্লের মধ্যেই হারায় তিন উইকেট। এরপরও মাঝেমধ্যে উইকেট হারাতে থাকে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন রিংকু সিং। শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তাকে সঙ্গ দেন অনুকুল রায়, যিনি ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ক্যামেরন গ্রিন করেন ২৭ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রাজস্থান। ওপেনিং জুটিতে আসে ৮১ রান। বৈভব সূর্যবংশী ৪৬ ও যশস্বী জয়সওয়াল ৩৯ রান করেন। তবে এরপর ধস নামে ব্যাটিং লাইনে। মাঝের সারিতে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। রিয়ান পরাগ করেন ১২ এবং শিমরন হেটমায়ার ১৫ রান।
বল হাতে কলকাতার হয়ে তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কার্তিক তিয়াগী। এছাড়া সুনিল নারিন নেন দুটি উইকেট। এই জয়ের মধ্য দিয়ে আসরে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল কলকাতা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!