খেলাধুলা

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৬:০০ এএম
বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর সিদ্ধান্তে নীতিগতভাবে সম্মত হয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসবে চলতি সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে।

ফিফা সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট আয়োজনের উচ্চ ব্যয়—বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, আবাসন, লজিস্টিকস ও কর সংক্রান্ত জটিলতা—নিয়ে বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত আসে। অনেক দেশই আশঙ্কা প্রকাশ করেছিল, বড় পরিসরের টুর্নামেন্টে অংশ নিলেও তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে।
এর আগে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছিল। ওই ঘোষণায় বলা হয়েছিল, ৪৮ দলের প্রতিটি অন্তত ১ কোটি ৫০ লাখ ডলার পাবে এবং চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।
তবে সাম্প্রতিক আলোচনার পর এই অঙ্ক আরও বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ফিফা। সংস্থাটির এক মুখপাত্র বলেন, সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং প্রাইজমানি ও উন্নয়ন তহবিল উভয়ই বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে।
ফিফা আরও জানিয়েছে, ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের জন্য উন্নয়ন তহবিলও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কাউন্সিল বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!