দেশের শীর্ষ লিস্ট ‘এ’ ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে। চলবে ১১ জুন পর্যন্ত। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানায়, ২০২৫-২৬ মৌসুমে এবারের ডিপিএল অনুষ্ঠিত হবে দেশের ছয়টি ভেন্যুতে। টুর্নামেন্টে মোট ১২টি শীর্ষ ক্লাব অংশ নেবে। এবারের আসরটি সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আগের মৌসুমগুলোর সুপার লিগ পর্ব এবার বাদ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে এবারের আসরে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বে ৬৬টি ম্যাচ এবং রেলিগেশন লিগে ৩টি ম্যাচ থাকবে। প্রথম বিভাগে অবনমন হওয়া দল নির্ধারণে রেলিগেশন লিগের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিসিবি।
সংস্থাটি আরও জানায়, আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে। ঢাকা প্রিমিয়ার লিগ দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে বিবেচিত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!