শেষ দিকে রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা ম্যাচে ওসাসুনাকে ২–১ গোলে হারিয়ে লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। ম্যাচের শেষ ৭ মিনিটে তিনটি গোলের নাটকীয়তায় জয় নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের দল।
শনিবার (২ মে) রাতে ওসাসুনার মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবার্ট লেভান্ডভস্কি ও ফেরান তোরেসের দেরিতে করা দুই গোল বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।
প্রথমার্ধ ও বেশিরভাগ সময় গোলশূন্য থাকার পর ৮১তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে সমন্বয় করে হেডে গোল করেন লেভান্ডভস্কি। মাত্র পাঁচ মিনিট পর ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন।
৮৯তম মিনিটে রাউল গার্সিয়ার গোলে স্বাগতিকরা ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ওসাসুনা।
এই জয়ের ফলে চার ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। ফলে আজ (রোববার) রাতেই শিরোপা নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কাতালান ক্লাবটির।
তবে শিরোপা জয়ের জন্য রিয়াল মাদ্রিদকে তাদের ম্যাচে জয় পেতে হবে। অন্যদিকে বার্সেলোনার সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ১০ মে এল ক্লাসিকোতে।
নাটকীয় এই জয়ের পর শিরোপার একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা—এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!