খেলাধুলা

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান দল

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৫:৫৮ এএম
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান দল

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে।  আজ রোববার (৩ মে) সকালে প্রথম দফায় দলের একটি অংশ ঢাকায় এসে পৌঁছায়।

পিএসএলের ফাইনাল থাকায় দলের সব সদস্য একসঙ্গে আসেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাকি ক্রিকেটাররা পরবর্তী দফায় দলের সঙ্গে যোগ দেবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে চারজন ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

নতুন মুখদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল গঠন করা হয়েছে বলে জানিয়েছে পিসিবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ৮ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!