খেলাধুলা

চমক রেখে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আপডেট: মে ১০, ২০২৬ : ০৬:৩১ এএম
চমক রেখে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বিশ্রামে থাকা জাতীয় দলের চোখ এখন বিশ্বমঞ্চে।

আগামী ১২ মে থেকে বিশ্বকাপ ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই আজ (রোববার) দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে সাম্প্রতিক সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তবে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তাজ নেহার, যা দল ঘোষণায় চমক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দল ওয়ানডেতে ২–১ এবং টি–টোয়েন্টিতে ৩–০ ব্যবধানে পরাজিত হয়। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দলের এই বিশ্বকাপ। কঠিন গ্রুপ ‘এ’-তে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর গ্রুপপর্বে ১৭, ২০, ২৫ ও ২৮ জুন মাঠে নামবে দলটি।

বাংলাদেশ স্কোয়াড:-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!