খেলাধুলা

শেষ বলের নাটকীয়তায় হার, আইপিএল থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স

আপডেট: মে ১১, ২০২৬ : ০৬:০১ এএম
শেষ বলের নাটকীয়তায় হার, আইপিএল থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স

শেষ ওভারের টানটান উত্তেজনায় হেরে আইপিএল থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে ২ উইকেটের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ক্রিজে ছিলেন রোমারিও শেফার্ড ও রসিক সালাম দার। মুম্বাইয়ের হয়ে বল করতে আসেন রাজ বাওয়া। ওভারের শুরুতেই ওয়াইড ও নো-বলসহ একাধিক অতিরিক্ত রান দিয়ে চাপ তৈরি করেন বাওয়া। পুরো ওভারে মোট ৫টি অতিরিক্ত রান দেন তিনি।

শেষ বলে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ২ রান। রসিক সালাম দার বলটি বোলারের দিকে খেললে রাজ বাওয়া সেটি তালুবন্দি করতে ব্যর্থ হন। বল মিড-অন অঞ্চলে চলে গেলে দ্রুত দুই রান নিয়ে জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও, যেখানে দেখা যায়—ফিল্ডিংয়ের ছোট একটি ভুলে সুপার ওভারের সম্ভাবনাও হাতছাড়া হয় মুম্বাইয়ের।

এই হারের পর ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ তিন ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ১২, যা শীর্ষ চার দলের চেয়ে কম হওয়ায় প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যায়।

ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, তরুণ বাওয়ার ভুলকে বড় করে দেখছেন না তিনি। তার মতে, শেষ ওভারের দায়িত্ব নেওয়া সাহসের কাজ ছিল।

মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে। জবাবে দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বেঙ্গালুরু। ম্যাচসেরা হন ভুবনেশ্বর কুমার, যিনি ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!