খেলাধুলা

২৬০ রানের লক্ষ্য পেলেও জয়ের জন্য খেলতে প্রস্তুত পাকিস্তান

আপডেট: মে ১২, ২০২৬ : ০৫:১৪ এএম
২৬০ রানের লক্ষ্য পেলেও জয়ের জন্য খেলতে প্রস্তুত পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ফল নির্ধারণ হবে শেষ দিনে। ঢাকা টেস্টের পঞ্চম দিন সামনে রেখে দুই দলই জানাচ্ছে জয়ের লক্ষ্য।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যাটার সালমান আলি আগা বলেন, নির্ধারিত লক্ষ্য পেলে তারা সেটি তাড়া করতেই নামবেন। তিনি বলেন, “অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি ওরা আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা সেটা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না তারা এমনটা করবে।”

সালমান আরও বলেন, লক্ষ্য যদি তুলনামূলক কমও হয়, তবুও পাকিস্তান শুরু থেকেই জয়ের দিকেই এগোবে। “যদি ২৫০ রানের মতো লক্ষ্যও দেয় এবং আমাদের দুই সেশন সময় থাকে, তাহলে আমরা অবশ্যই জয়ের জন্যই খেলব। এরপর পিচ কেমন আচরণ করছে, সেটা দেখে সিদ্ধান্ত নেব,” বলেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য কৌশল নিয়েও মন্তব্য করেন এই ব্যাটার। তার মতে, বড় রান তোলার জন্য স্বাগতিকদের ঝুঁকি নিতে হবে। “সেক্ষেত্রে ওদের আরও ১২০ রানের মতো করতে হবে। সেটা করতে গেলে ঝুঁকি নিতেই হবে। ব্যক্তিগতভাবে আমি চাই ওরা সেটা করুক। ৬০-৭০ ওভারে ২৬০ রান তাড়া করা দুই দলের জন্যই সুযোগ তৈরি করবে। কিন্তু মনে হয় না ওরা সেটা করবে,” বলেন সালমান।

তিনি আরও যোগ করেন, বৃষ্টির পর বাংলাদেশ খুব দ্রুত রান তোলেনি, তবে শেষ দিনে ম্যাচের গতি বদলাতে পারে বলে মনে করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!