খেলাধুলা

আইপিএলে গড়ল উল্টো ইতিহাস, সর্বোচ্চ রানের দল হায়দরাবাদই গুটিয়ে গেল ৮৬ রানে

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:৩৫ এএম
আইপিএলে গড়ল উল্টো ইতিহাস, সর্বোচ্চ রানের দল হায়দরাবাদই গুটিয়ে গেল ৮৬ রানে

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান গড়ার কীর্তি গড়া সানরাইজার্স হায়দরাবাদ এবার গড়ল এক অপ্রত্যাশিত বিপর্যয়। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হার দেখেছে দলটি।

মঙ্গলবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে ৮২ রানে হেরেছে হায়দরাবাদ। এর আগে আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট ৫ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ শুরু থেকেই ব্যর্থতার মুখে পড়ে।

মাত্র ১৪.৫ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস। ওপেনার ট্রাভিস হেড শূন্য রানে ফেরেন, অভিষেক শর্মা করেন ৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন।

অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ১৯ রান করে দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ গড়লেও তা হার এড়াতে যথেষ্ট হয়নি। এর আগে আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৯৬ রান, যা ২০১৯ সালে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

গুজরাটের হয়ে বল হাতে সফল ছিলেন কাগিসো রাবাদা ও জেসন হোল্ডার—দুজনই নেন ৩টি করে উইকেট। অন্যদিকে গুজরাটের ইনিংসে সাই সুদর্শনের ৬১ ও ওয়াশিংটন সুন্দরের ৫০ রানের ইনিংস দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!