খেলাধুলা

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে সাকিব আল হাসান

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৫:২৬ এএম ১৪
সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে সাকিব আল হাসান

সরাসরি চুক্তিতে জাফনা কিংস-এ যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬ মৌসুম সামনে রেখে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জাফনা কিংস জানায়, “গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসে চুক্তিবদ্ধ হয়েছেন।”

দলটি আরও লিখেছে, দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং, বোলিং ও চাপের মুহূর্তে পারফর্ম করার সামর্থ্য সাকিবকে তাদের লাইনআপে বিশেষ সংযোজন করেছে।

এর আগে ২০২৩ মৌসুমে এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব। দীর্ঘ অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবেই বিবেচিত তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!