আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথার। প্রথম ম্যাচেই ৪৭ বছর পুরোনো রেকর্ড ভেঙে ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি।
নিউ চণ্ডীগড় টেস্টের দ্বিতীয় দিনে ও পরদিন সকালে মিলিয়ে আফগানিস্তানের প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নেন সুথার। তার এই বোলিং পারফরম্যান্সের মধ্য দিয়ে ভারতের বাঁহাতি বোলারদের টেস্ট অভিষেকে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ভেঙে যায়।
এর আগে এই রেকর্ড ছিল কিংবদন্তি দিলিপ দোশির। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানে ৬ উইকেট নিয়ে তিনি এই কীর্তি গড়েছিলেন।
তবে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখনও দখলে রয়েছে ভারতের আরেক স্পিনার নরেন্দ্রা হিরওয়ানির। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে দুই ইনিংসে মিলিয়ে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি।
বল হাতে দারুণ নৈপুণ্যের পাশাপাশি ব্যাট হাতে ২৮ রান করেন মানব সুথার। সব মিলিয়ে ম্যাচে ৭ উইকেট নেওয়ায় তিনি ম্যাচসেরার পুরস্কারও জেতেন।
অভিষেক টেস্টেই ম্যাচসেরা হওয়া ভারতের নবম ক্রিকেটার তিনি। বোলারদের মধ্যে এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রুদ্রপ্রতাপ সিং।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!