খেলাধুলা

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, ভাঙল দ্রুততম গোলের রেকর্ড

আপডেট: জুন ১৩, ২০২৬ : ০৫:০৮ এএম
সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, ভাঙল দ্রুততম গোলের রেকর্ড

বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে তুলতে মাঠে নেমেই দ্রুততম গোলের রেকর্ড গড়ল সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে যায় মার্কিনরা।

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচ শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। সপ্তম মিনিটে ওয়েস্টন ম্যাককেনির দারুণ আক্রমণ থেকে বল পান অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে পুলিসিক ডি-বক্সে প্রবেশ করে আবার ম্যাককেনিকে পাস দিতে গেলে বল ক্লিয়ার করতে গিয়ে প্যারাগুয়ের মিডফিল্ডার দিলান বোবাদিল্লা আত্মঘাতী গোল করেন।

এই গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র, ঘরের মাঠে স্বপ্নের মতো সূচনা করে তারা। এই গোলের মাধ্যমে এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডও নতুন করে লেখা হলো। এর আগে উদ্বোধনী ম্যাচে নবম মিনিটে গোল করেছিলেন মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস, তবে সেই রেকর্ড বেশিক্ষণ টিকল না।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!