খেলাধুলা

মেসিকে সেরা মানার সময় এসেছে: রোনালদো নাজারিও

আপডেট: জুন ১৮, ২০২৬ : ০৫:৫০ এএম
মেসিকে সেরা মানার সময় এসেছে: রোনালদো নাজারিও

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে সেরা খেলোয়াড় বিতর্কে এবার স্পষ্ট অবস্থান নিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি বলেছেন, মেসিকেই এখন সর্বকালের সেরা হিসেবে মেনে নেওয়ার সময় এসেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাজারিও মেসির প্রশংসায় ভাসান। তিনি বলেন, “বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করার এবং এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। সে প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে যেভাবে পারফর্ম করে যাচ্ছে, এরপরও তাকে নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে কী করে?”

তিনি আরও বলেন, বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স ও বড় ম্যাচে প্রভাব রাখার কারণেই মেসিকে আলাদা করে মূল্যায়ন করা উচিত।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড প্রসঙ্গেও কথা বলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি বলেন, “রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষটি এই রেকর্ড ভেঙেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।”

এরই মধ্যে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স ও মেসির ফর্ম নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা আরও জোরদার হয়েছে। অন্যদিকে সমসাময়িক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়েও চলছে ভিন্ন আলোচনা।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ম্যাচে গোলের সুযোগ মিস করে সমালোচনার মুখে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!