বিশ্বকাপের ‘জে’ গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে একই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির দল। সোমবার রাতে গ্রুপের আরেক ম্যাচে আলজেরিয়ার জয়ে আর্জেন্টিনার শীর্ষস্থান নিশ্চিত হয়।
আলজেরিয়া ও অস্ট্রিয়া দুই দলেরই পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা থাকলেও নতুন নিয়ম অনুযায়ী হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে থাকায় আগেই গ্রুপ সেরা নিশ্চিত করে আর্জেন্টিনা।
আগামী রোববার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে মেসির দল। সেই ম্যাচের ফলাফল তাদের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। অন্য ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।
এদিকে জর্ডান তাদের প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত করেছে। সর্বশেষ ম্যাচে আলজেরিয়ার কাছে ২-১ ব্যবধানে হারে তারা। ম্যাচে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি জর্ডান। আলজেরিয়ার হয়ে নাদির বেনবুয়ালি সমতা ফেরানোর পর আমিনে গুইরির গোলে জয় নিশ্চিত হয়।
এই ফলাফলের পর ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে, আর বিদায় নিয়েছে জর্ডান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!