খেলাধুলা

চোটে এলপিএল থেকেও ছিটকে গেলেন লিটন দাস

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৫:৩৫ এএম
চোটে এলপিএল থেকেও ছিটকে গেলেন লিটন দাস

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ফলে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁর খেলা হচ্ছে না।

জানা গেছে, চোটের কারণেই লিটন নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তাঁকে দলে ভিড়িয়েছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস।

এলপিএলে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছিলেন লিটন। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলে শ্রীলঙ্কায় যাওয়ার পরিকল্পনাও ছিল তাঁর।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোট সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। এর পর একে একে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং শেষ পর্যন্ত এলপিএল থেকেও ছিটকে গেলেন এই ব্যাটার।

আগামী ১৭ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের খেলার কথা থাকলেও লিটনের সরে যাওয়ায় এখন অংশ নেবেন চারজন—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নিয়েছিল জাফনা কিংস।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!