বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতদিন বিশ্বকাপজয়ীরা ট্রফি ও পদক পেলেও এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এই স্বীকৃতি।
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য বিশেষভাবে তৈরি করা হবে ৩০টি চ্যাম্পিয়নশিপ রিং। এগুলো খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং পৃথক সিরিয়াল নম্বর। রিংয়ের সঙ্গে দেওয়া হবে সত্যায়ন সনদও (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।
ফিফার তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারকপণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য বাজারে আনা হবে।
ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নির্ধারিত মাপ অনুযায়ী স্থায়ী রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এদিকে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়)। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!