খেলাধুলা

গোল্ডেন বুটের দৌড়ে এমবাপের চাপে মেসি

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৬:২৬ এএম
গোল্ডেন বুটের দৌড়ে এমবাপের চাপে মেসি

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। যদিও দল ইংল্যান্ডের কাছে ৬–৪ গোলে হেরেছে, ব্যক্তিগত লড়াইয়ে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির ওপর গুরুত্বপূর্ণ ব্যবধান গড়ে তুলেছেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে এমবাপে ও মেসি গোলসংখ্যায় কাছাকাছি অবস্থানে ছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০–এ উন্নীত করেন এমবাপে। অন্যদিকে, ফাইনালের আগে মেসির গোল আটটি।

গোলসংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি টাইব্রেকিংয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছেন ফরাসি তারকা। এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্টও করেন। ফলে গোলসংখ্যা সমান হলেও অ্যাসিস্টের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় আসে অ্যাসিস্ট। সেটিও সমান হলে কম সময় মাঠে খেলা ফুটবলার এগিয়ে থাকেন। সেই দিক থেকেও এমবাপে সুবিধাজনক অবস্থানে আছেন।

এ অবস্থায় গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসিকে বড় কিছু করতেই হবে। বর্তমান সমীকরণ অনুযায়ী, অন্তত হ্যাটট্রিক করতে হবে, অথবা দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট যোগ করতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে।

আজ (রোববার) দিবাগত রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপার পাশাপাশি ম্যাচটিতে নজর থাকবে গোল্ডেন বুটের লড়াইটেও।

এর আগে বিশ্বকাপে দুবার গোল্ডেন বল জিতলেও গোল্ডেন বুট জেতা হয়নি মেসির। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপে। চলতি আসরেও তিনি সেই কৃতিত্ব ধরে রাখার খুব কাছাকাছি পৌঁছে গেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!