ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে। চলতি মাসে ইংল্যান্ড সফর শেষে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৪৬ বছর বয়সী ডেসকাটে।
ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪–০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হারে দলটি।
ক্রিকইনফোর দাবি, ডেসকাটে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কোচিং স্টাফে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো বিসিসিআই কিংবা কেকেআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রধান কোচ হিসেবে গৌতম গাম্ভীর দায়িত্ব নিলে তাঁর সহকারী হিসেবে ভারতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেন ডেসকাটে।
তাঁর সময়েই ভারত ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জেতে। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও ধরে রাখে দলটি।
তবে টেস্ট ক্রিকেটে ভারতের সাফল্য আসেনি। ২০২৪ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারতে হয় ভারতকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!