খেলাধুলা

অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৫:১৯ এএম
অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক টেস্টের পরও অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের ব্যাটাররা ছন্দে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর বিশ্বাস, অস্ট্রেলিয়ার মাটিতে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে সক্ষম হবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলের কিছুটা সময় লেগেছে। তবে এটিকে তিনি কোনো অজুহাত হিসেবে দেখছেন না।

তিনি বলেন, জিম্বাবুয়ের উইকেট ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তারপরও দল যেভাবে খেলেছে, তার চেয়ে ভালো খেলা সম্ভব ছিল বলে তাঁর বিশ্বাস।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের প্রসঙ্গে শান্ত বলেন, ম্যাচটি দলের জন্য ব্যতিক্রমধর্মী একটি খারাপ অভিজ্ঞতা। ভবিষ্যতে এমন ব্যাটিং ধস এড়াতে দল কাজ করবে।

অস্ট্রেলিয়ার গতি ও বাউন্সনির্ভর উইকেটে বাংলাদেশের ব্যাটিং নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়ে শান্ত বলেন, দলের ব্যাটাররা অস্ট্রেলিয়া সফরে নিজেদের ছন্দ ফিরে পাবেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দেবেন।

তিনি আরও বলেন, দল ঘুরে দাঁড়াতে সক্ষম এবং সামনে ভালো ক্রিকেট খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!