আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণায় আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির বিদায়ী বার্তাটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ওপরে লিখেছেন, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক।’
মেসি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানানোর পরই তাঁর উদ্দেশে এই বার্তা দেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে একসঙ্গে দীর্ঘ সময় খেলেছেন এই দুই তারকা। জাতীয় দলের হয়ে তাঁদের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০২২ সালের কাতার বিশ্বকাপে।
এর আগে ২০২১ সালের কোপা আমেরিকা এবং ২০২৪ সালের কোপা আমেরিকাতেও একসঙ্গে শিরোপা জিতেছেন মেসি ও ডি মারিয়া।
২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। এবার একই পথে হাঁটার ঘোষণা দিয়েছেন মেসিও।
‘সিদ্ধান্তটি অত্যন্ত কষ্টদায়ক’
নিজের অবসরের ঘোষণায় মেসি লিখেছেন, ফাইনালে খেলার পর বেশ কিছুদিন পার হওয়া এবং দীর্ঘ সময় চিন্তাভাবনার পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মেসি বলেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে। তবে আমি বুঝতে পারছি, উপযুক্ত সময় এসে গেছে।’
আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
তিনি বলেন, শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, তার আগের সময়েও তিনি সবসময় দলের হয়ে সর্বস্ব দিয়ে খেলেছেন। দেশের জার্সির জন্য লড়াই করেছেন এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন সমর্থকদের মুখে হাসি ফোটানো ও তাঁদের গর্বিত করার চেষ্টা করেছেন।
মেসি ও ডি মারিয়ার জুটি আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকাসহ জাতীয় দলের হয়ে একাধিক শিরোপা জয়ের স্মৃতি তাঁদের বন্ধুত্ব ও ফুটবল-অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!