খেলাধুলা

এনসিএলে সর্বোচ্চ তিন ম্যাচ খেলতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা

আপডেট: সেপ্টে ১৭, ২০২৬ : ০৬:২২ এএম
এনসিএলে সর্বোচ্চ তিন ম্যাচ খেলতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা

আগামী ৩ অক্টোবর শুরু হচ্ছে ২০২৬–২৭ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে এবারের আসরেও নিয়মিত জাতীয় দলের ক্রিকেটারদের পুরো মৌসুমে পাওয়া যাবে না।

বাংলাদেশের আন্তর্জাতিক সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে এনসিএলে জাতীয় দলের ক্রিকেটাররা সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলতে পারবেন বলে জানা গেছে বিসিবি সূত্রে।

তবে কোনো ক্রিকেটারের চোট বা পুনর্বাসনের প্রয়োজন হলে ম্যাচের সংখ্যা আরও কমতে পারে।

এদিকে এনসিএল টি-টোয়েন্টির পরিবর্তে এবার শুরু হতে যাওয়া ছয় দলের বাংলাদেশ ফার্স্ট টি-টোয়েন্টিতেও জাতীয় দলের শীর্ষ ক্রিকেটারদের সবাইকে পাওয়া যাবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। মূলত ওই সময় জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার ওপরই তাঁদের অংশগ্রহণ নির্ভর করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!