জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ট্রাভিস হেড। হারারেতে আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৫ বলে শতক পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ম্যাট রেনশর। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ বলে শতক করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড নিজের করে নেন হেড।
রেকর্ড গড়া ইনিংসে ১৫টি চার ও ৩টি ছক্কায় ৮৪ বলে ১১২ রান করেন হেড। ৮১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে এটাই তাঁর প্রথম শতক।
জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটারও হলেন হেড। সিরিজের প্রথম ওয়ানডেতে অবশ্য মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন তিনি।
হেডের সেঞ্চুরির সঙ্গে কুপার কনোলির ৭৮ ও মিচেল মার্শের ৫৩ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রান করেছে অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!