আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলার জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাআহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে খেলতে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার রয়েছেন ৫০০-এর বেশি।
২৭ সেপ্টেম্বর ড্রাফট
আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে তাসকিনের নাম উঠলে এবং কোনো দল তাঁকে দলে নিলে তবেই প্রথমবারের মতো এ লিগে খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এই পেসার।
তাসকিনের নিবন্ধনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এপিএল ভক্তদের কাছেও জানতে চেয়েছে, তাঁকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তাঁরা।
এপিএলের পোস্টে বলা হয়েছে, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাঁকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’
তাসকিন বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত পেসারদের একজন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!