খেলাধুলা

এসএ টোয়েন্টিতে দল পেলেন না রানা, রিশাদের সতীর্থ যারা

আপডেট: অক্টো ০৮, ২০২৬ : ০৬:০৫ এএম ৩ ০
এসএ টোয়েন্টিতে দল পেলেন না রানা, রিশাদের সতীর্থ যারা

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফলে প্রথমবারের মতো এই লিগে খেলার অপেক্ষায় থাকা রানার সেই সুযোগ আপাতত হলো না।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নাহিদ রানা ছিলেন নিলামের চূড়ান্ত তালিকায়। তবে তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তাঁর ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড।

নিলামের আগে অবশ্য সরাসরি চুক্তিতে সানরাইজার্স ইস্টার্ন কেপে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। ফলে এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

নিলামে ছিলেন ১৫৬ ক্রিকেটার

এবারের এসএ টোয়েন্টির নিলামের জন্য ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। তাঁদের মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার।

বিদেশি ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন নাহিদ রানা। তবে নিলাম থেকে দল না পাওয়ায় তাঁকে নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সম্ভাবনাটি আপাতত থেমে গেছে।

এর আগে নাহিদ রানা বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সেখানে খেলতে পারেননি।

রিশাদের সতীর্থ তারকারা

রিশাদ হোসেনকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে নেয় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দলটির ব্যাটিং কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। রিশাদের সঙ্গে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকেও।

সানরাইজার্সের হয়ে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গারের মতো আন্তর্জাতিক তারকাদের।

এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এসএ টোয়েন্টিতে খেলেননি। ফলে রিশাদ মাঠে নামলে এই লিগে বাংলাদেশের ক্রিকেটারের অভিষেক হবে।

সানরাইজার্স ইস্টার্ন কেপের স্কোয়াড

রিটেইন্ড: ম্যাথু ব্রিটজকে, জেমস কোলস, কুইন্টন ডি কক, লুইস গ্রেগরি, জর্ডান হারম্যান, মার্কো জানসেন, সিজি কিং, জেপি কিং, প্যাট্রিক ক্রুগার, অ্যাডাম মিলনে, সেনুরান মুথুসামি, এনরিখ নরকিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন।

প্রি-সাইনিং: মিচেল মার্শ, রিশাদ হোসেন।

নিলাম থেকে: নান্দ্রে বার্গার, ক্রেইগ ওভারটন।

এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি। টুর্নামেন্ট চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!