আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের চার ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিতে আবারও পরিবর্তন এসেছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯, ২১ ও ২৩ অক্টোবর। ওমান ক্রিকেট একাডেমি মাঠে সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল।
ভিসা জটিলতায় পিছিয়েছে যাত্রা
গত শনিবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে তাঁদের যাত্রা পিছিয়ে যায়।
অবশেষে গতকাল দলের ১০ সদস্য ওমানে পৌঁছেছেন। বাকি সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার সকালে ওমানের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানানো হয়েছে।
আগের সূচিতে একটি ওয়ানডে ম্যাচ কমানো হয়েছিল। এরপর নতুন সূচিতেও পরিবর্তন আনা হলো।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ ও শেখ জারিফ সিয়াম।
No comments yet. Be the first to comment!